ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়।

পটুয়াখালীতে ৭ দেশের অংশগ্রহণে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সম্পন্ন

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে এম,পি শাহজাহান চৌধুরী

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে কটূক্তির; পটিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে  ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় এজাহার

হরিরামপুরে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় ত্রৈমাসিক সভা।

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসকের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ কর্মসূচি পালিত হয়। শুভেচ্ছা বিনিময় শেষে দি পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেনের উপস্থাপনায় এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চেম্বারের পরিচালকবৃন্দ পটুয়াখালী জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান প্রেক্ষাপট, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল জেলায় বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে জেলা পরিষদ ও চেম্বারের সমন্বয়।

চেম্বারের পক্ষ থেকে প্রশাসক মহোদয়ের সফল ও গৌরবময় দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভকামনা জানানো হয়। একইসাথে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি তাঁর বক্তব্যে চেম্বার পরিবারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "পটুয়াখালীর উন্নয়নের চাকা সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। জেলার উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে জেলা পরিষদ সবসময় পাশে থাকবে।" তিনি পটুয়াখালীকে একটি অর্থনৈতিক সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে চেম্বার নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভার শেষ পর্যায়ে প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে চেম্বার প্রতিনিধিদের আপ্যায়ন করা হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভার সমাপ্তি ঘটে। সভায় চেম্বার অব কমার্সের পরিচালকবৃন্দ ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসকের সাথে চেম্বার অব কমার্সের মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ