ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

খালিয়াজুরীতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার সাম্প্রতিক বন্যা ও দুর্যোগ পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।

হাওড় অঞ্চলের ভৌগোলিক বাস্তবতায় অতিবর্ষণ, কালবৈশাখী ঝড় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার ফলে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনে দেখা যায়, হাওড়ের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক স্থানে আধাপাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এছাড়া গ্রামীণ সড়ক পানিতে ডুবে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এ সময় এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, “হাওড়ের পানি আমাদের কাছে শুধু আশীর্বাদ নয়, অনেক সময় তা অভিশাপ হয়ে দাঁড়ায়। সারা বছরের একমাত্র ফসলটি যখন চোখের সামনে তলিয়ে যায়, তখন আমাদের আর কিছুই করার থাকে না।”

জেলা প্রশাসক বলেন, “প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণে নয়। তবে সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সহায়তা কার্যক্রম জোরদারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে কাজ করা হবে।”

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

খালিয়াজুরীতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ