ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

দিনাজপুর বীরগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী হতে চান শারমিন মাহবুব, মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়।

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর

কুমিল্লায় শচীন দেব বর্মনের স্মরণে ইউসুফ স্কুল থেকে শচীন মেলা পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি

হরিরামপুরে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী বিল্টু খন্দকার।

জামপুরে জনসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইব্রাহিম হোসেন, দিলেন স্বচ্ছতা ও ইনসাফ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

চবির হীরকজয়ন্তী উদযাপনে  প্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন সাবেক চবিয়ান এমপি আসলাম চৌধুরী

পীরগাছায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজনকে পিটিয়ে জখমের অভিযোগ,৩ দিনেও মামলা নেয়নি পুলিশ!

ইবাদত-বন্দেগিতে মুখর দারোয়ানি টেক্সটাইল মাঠ, শুরু জেলা ইজতেমা

শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি।

শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি।

শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি।

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া। সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর বলেন, মানব রচিত কো নো মতবাদই মানুষের সমস্যার সঠিক সমাধান দিতে সক্ষম নয়। ‘শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য’ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোর তাকিদ দিয়েছেন। শ্রমিক সমাজের মর্যাদা রক্ষার জন্যে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশনা বাস্তবায়নের মধ্যেই মালিক-শ্রমিক উভয়ের জন্যই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে।শ্রমিক সমাজকে ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হতে দেখা যায়। আমরা মনে করি, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমেই শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে এবং মালিকদের স্বার্থও সংরক্ষিত হতে পারে।

তিনি শুক্রবার (১লা মে) দুপুরে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে  বিশ্বনাথ উপজেলা সদরে মিছিল পরবর্তী শ্রমিক সমাবেশে কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন,দেশের ৭০ ভাগ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তাই বর্তমান সরকার অবিলম্বে এই রায়কে বাস্তবায়ন করার ব্যবস্থা করতে হবে।নতুবা গণভোটের রায়কে বাস্তবায়ন না করা পর্যন্ত কোন আপস নাই।

বিশ্বনাথ পৌরসভা বাংলাদেশ  শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজুর সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,পৌরসভা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা ও পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান মেম্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস সম্পাদক আল আমীন।

সমাবেশের পূর্বে একটি  র্যালী বিশ্বনাথ মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা ও পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে বাসিয়া সেতুতে মিলিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি।

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ