ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

ভাঙ্গুড়ায় আদিবাসীদের বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’—এই বলিষ্ঠ অঙ্গীকারকে ধারণ করে পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ১লা মে, খানমরিচ বিএম কলেজ অডিটোরিয়ামে আমরাই  পারি  এবং  ক্রিস্টান এইড  এর সহযোগিতায়  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেড’ (BRED)-এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, মানববন্ধন ও শ্রম অধিকার বিষয়ক এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার এবং প্রান্তিক শ্রমজীবী মানুষের ক্ষমতায়নের দাবি ছিল এই আয়োজনের মূল সুর।

​জ্ঞানেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে মে দিবসের তাৎপর্য ও সমসাময়িক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক ও লেখক এস এম শিমুল,  আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দুলাল সরকার , আদিবাসী নেত্রী  মৌসুমী বসাক ,নারী নেত্রী  আলো রানী সরকার এবং ব্রেড-এর কো-অর্ডিনেটর মোহাম্মদ আশিকুর রহমান। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন  আদিবাসী সমবায়  সমিতির সাধারণ  সম্পাদক রঞ্জিত কুমার। পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ব্রেড- আদিবাসী  কমিউনিটি ।

​সভায় বক্তারা ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তস্নাত সংগ্রামের ইতিহাস স্মরণ করে বলেন, "মে দিবস কেবল একটি প্রথাগত দিবস নয়, বরং এটি শ্রমিকের মর্যাদা ও অধিকার আদায়ের চিরন্তন প্রেরণা।" বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, আধুনিক যুগেও সমতলের আদিবাসী ও নারী শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার। আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং সংবিধানে তাদের জাতিগত স্বীকৃতি প্রদান এখন সময়ের দাবি।

​লেখক ও গবেষক এস এম শিমুল তার বক্তব্যে বলেন, "শ্রমিক ও মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। বিশেষ করে আদিবাসী নারীদের শ্রমের সঠিক মূল্যায়ন ও তাদের ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি।"

​অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল র‍্যালি ও পরবর্তী মানববন্ধন জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক সাড়া ফেলে। খানমরিচ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় আদিবাসীদের বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ