ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১মে শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

অন্যদিকে জেলা বিএনপির উপদেষ্টা ও ইটভাটা মালিক সমিতির সভাপতি সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, শাহজাহান সিরাজ শিপন ও আরিফ মাসুম পল্লবসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান অতিথি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মতিউর রহমানের উপস্থিতিতে উপজেলা জামায়াতের আমির ক্বারী আজিজুর রহমানের নেতৃত্বে একটি বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও সম্ভাব্য মেয়র প্রার্থী রাশেদুন্নবী বাবু, এসএম হাদীউজ্জামান হাদীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

একইভাবে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন—ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক-ট্যাংক লরি ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা ও ভ্যানচালক ইউনিয়নসহ অন্যান্য সংগঠন পৃথক পৃথক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

দিনব্যাপী কর্মসূচিতে শ্রমজীবী মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের বিষয়ে জোরালো দাবি জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বীরগঞ্জে প্রশাসন, রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের বর্ণাঢ্য আয়োজনে মে দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ