সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ১০ ঘন্টা আগে

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক ১০ ঘন্টা আগে

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ ১০ ঘন্টা আগে

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক ১০ ঘন্টা আগে

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ। ১০ ঘন্টা আগে
ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬

সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬

মদনে শিক্ষার্থীদের হাতে সবুজের চারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ১ জন আটক, বিপুল পরিমাণ এস্কুফ সিরাপ ও ইয়াবা জব্দ

দুর্গাপুর  ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দুর্গাপুর ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাজ্যের সুন্দরবন বিষয়ক এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী দীপঙ্কর জানা ও বিশিষ্ট ব্যাক্তিদের উপস্থিতে জলবায়ু পরিবর্তনের কারণে সংকটে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাকদ্বীপে গুরুত্বপূর্ণ মিডিয়া ওয়ার্কশপ।

ঋণের বোঝা মাথায়, দেড় মাসেও উদ্ধার হয়নি চুরি যাওয়া পিকআপ

গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি  শিক্ষার্থীদের  সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

 আশীষ বিশ্বাস  নীলফামারী প্রতিনিধি, নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। শুক্রবার ১লা মে, সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

এসব র‍্যালি জলঢাকা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমবেত হয়। সেখানে মহান মে দিবসে শহীদ শ্রমিকদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা সহ শপথ গ্রহন করা হয়। পরে এসব র‍্যালি পুনরায় তাদের অফিস কার্যালয়ে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এ কর্মসূচির আয়োজন করে নীলফামারী জেলা জলঢাকা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক চালক সমিতি (ডিমলা, ডালিয়া, রংপুর ও নীলফামারী রোড), সিএনজি ও অটো শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন শ্রমিক ঐক্য জোট, জলঢাকা উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, সমগ্র বাংলাদেশের পক্ষে নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য, নীলফামারী জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

এছাড়াও কর্মসূচিতে পিছিয়ে না থেকে অংশগ্রহণ করে জলঢাকা উপজেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন।কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগ্রহ প্রকাশ করে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এবং থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম।

আয়োজকরা জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের অধিকার আদায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, এবারের মে দিবসের কর্মসূচিতে প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে সমগ্র কর্মসূচি সকাল ১১টা ৫০ মিনিটে সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

জলঢাকায় আন্তর্জাতিক মে দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ