ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বেলা ১২টায় ক্লাবের নিজস্ব হলরুমে মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুলের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ আশরাফুজ্জামান বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে সঠিক পথে পরিচালিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের দৃঢ় অবস্থান নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম কখনো থেমে থাকবে না।

সাধারণ সম্পাদকের বক্তব্যে মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, কেশবপুর নিউজ ক্লাবকে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠনে রূপ দিতে হলে সকল সদস্যকে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করতে হবে।

যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার মোদক তার বক্তব্যে সংগঠনের সার্বিক কার্যক্রম, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন তথ্যপ্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, নেতিবাচক ধারণা দূরীকরণ এবং এর সঠিক ও ইতিবাচক ব্যবহারের গুরুত্ব নিয়ে বক্তব্য প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি খায়রুল আনাম, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ হাসান, প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সদস্য মোঃ আজহারুল ইসলাম, মোঃ ইউছুফ আলী, মোঃ আব্দুল জলিল, আব্দুল হালিম, নূরুল ইসলামসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা জোরদার, সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত আলোচনা এবং দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে সাপ্তাহিক সভা আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সভাপতি মোঃ আশরাফুজ্জামান এ উদ্যোগ বাস্তবায়নে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কেশবপুর নিউজ ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ