ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

অতিবৃষ্টিতে মদনে ফসলের হাহাকার — বিদেশে থেকেও ভিডিও কলে কৃষকদের পাশে এমপি বাবর, ও প্রতিনিধি দল

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: অতিবৃষ্টির কারণে নেত্রকোনা জেলার মদন উপজেলার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। টানা বর্ষণে ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক পরিবারগুলো।

এ পরিস্থিতিতে নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করলেও তাঁর নির্দেশনায় প্রতিনিধি দল সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন মির্জা হায়দার আলী ও মাহমুদুল হাসান। এ সময় ভিডিও কলের মাধ্যমে সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন এমপি বাবর এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ, কাইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলে প্রতিনিধি দল তাদের দুর্দশার চিত্র প্রত্যক্ষ করেন। কৃষকরা জানান, হঠাৎ অতিবৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গিয়ে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ভিডিও কলে এমপি লুৎফুজ্জামান বাবর ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “এই দুর্যোগে আপনাদের পাশে আমরা আছি। দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

প্রতিনিধি দলের সদস্য মির্জা হায়দার আলী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানানো হবে।

এ সময় আবু তাহের আজাদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে বিনাসুদে ঋণের ব্যবস্থা করা অত্যন্ত প্রয়োজন। এতে তারা পুনরায় চাষাবাদে মনোনিবেশ করতে পারবেন।

নুরুল আলম তালুকদার বলেন, কৃষকদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। তিনি দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে এবং তারা আবারও নতুন করে স্বপ্ন বুনতে পারবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

অতিবৃষ্টিতে মদনে ফসলের হাহাকার — বিদেশে থেকেও ভিডিও কলে কৃষকদের পাশে এমপি বাবর, ও প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ