ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

পায়রাকুঞ্জ-মির্জাগঞ্জ নৌপথে চালু হলো BIWTA'র ট্রলার সার্ভিস, দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা

দক্ষিণ গফরগাঁও অবৈধ  ড্রামচিমনি বিশিষ্ট তিনটি ইট বাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

তারাকান্দার রামপুর ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নায়েব নাজমুন নাহারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কচুয়ায় সড়ক দখলমুক্ত করল সুরমা-সুপার মালিক সমিতি, স্বস্তিতে যাত্রী ও পথচারীরা

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের  ধাওয়া-পাল্টা ধাওয়া

ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে  একজনের মৃত্যু

যে পাহাড় দেখা যায় দূর থেকে, বদলে দেয় পঞ্চগড়ের মানুষের সকাল!

মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:-নীলফামারীর কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে নীলফামারী পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কিশোরগঞ্জ থানাধীন মাগুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা থেকে মোঃ ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সিঙ্গেরগাড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ গ্রাম হেরোইন ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। জব্দকৃত মাদকের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পূর্বেও কিশোরগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ