ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

সাংবাদিক শাহাদাত কামাল শাকিলকে আপনজন সম্মাননা’ প্রদান

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল।

আমি তোমার জম মালাকুল মউত আজরাইল।

গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন

সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান

ফরিদপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, দুর্গাপূজার নিরাপত্তায় জোর

আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া, তুলে দিল মানবিক সহায়তা

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

‎বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির নতুন শাখার শুভ উদ্বোধন

বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

আশিকুল ইসলাম বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং বেলকুচি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৩ মে ২০২৬) সকাল ১১টায় বেলকুচি মডেল ডিগ্রি কলেজ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকার ছিলেন একজন নির্লোভ, সৎ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তীকালে শিক্ষা বিস্তার ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান এলাকাবাসীর কাছে আজও স্মরণীয় হয়ে আছে। তিনি বেলকুচি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

বক্তারা আরও উল্লেখ করেন, তাঁর নেতৃত্বগুণ, সততা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে আসার জন্য সবাইকে আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আব্দুল মান্নান সরকার, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শামীম হোসেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল মজিদ সরকার বেলকুচি উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই স্থানীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে বেলকুচি মডেল ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও পরিচালনা কমিটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বেলকুচিতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ