ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬

নরসিংদীতে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নি*হত ২

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

আটজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নান্নু মোল্লাকে মেম্বার প্রার্থী হওয়ার আহ্বান

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতে নিখোঁজ, সকালে কৃষিজমিতে মিলল নারীর মরদেহ

জনসেবার অঙ্গীকার নিয়ে সুতালড়ী চেয়ারম্যান পদে লড়তে চান হায়দার খান।

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

বোদায় ৯৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-টর্চলাইট, বাড়বে মাঠপর্যায়ের কার্যক্রম

বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস

বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ, দিনাজপুর। প্রতিনিধি। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, জানান—প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর গভীর রাতে হঠাৎ আগুনের খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ ৭০-৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।

শামসুল ইসলাম বলেন, এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার এখন চরম সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রিস্কা ও ভ্যান চালক ইউনিয়ন সভাপতি, মোঃ খায়রুল ইসলাম জানান, যার দোকানটি আগুনে পুড়ে গেছে, তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন। এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে সবকিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন—কীভাবে সংসার চালাবেন, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে তার প্রতি মানবিক সহায়তা ও সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করেন।

ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ