ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

পঞ্চগড়ে রাতের আঁধারে আগাছানাশক স্প্রে: আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, নিঃস্ব কৃষক মঈনুল ইসলাম”

শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি :- মাত্র এক রাতেই শেষ হয়ে গেল তিন মাসের ঘামঝরা পরিশ্রম আর স্বপ্ন। চোখের সামনে সবুজে ভরা টমেটো ক্ষেত মুহূর্তেই পরিণত হয়েছে পুড়ে যাওয়া জমিতে। দুর্বৃত্তের দেওয়া আগাছানাশকে নিঃস্ব হয়ে পড়েছেন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া গ্রামের দরিদ্র কৃষক ময়নুল ইসলাম।

গত সোমবার দিনগত রাতে কে বা কারা তার ক্ষেতে আগাছানাশক ছিটিয়ে দেয়। বিষয়টি তিনি বুঝতে পারেন পরদিন মঙ্গলবার বিকেলে, যখন হঠাৎ করে গাছগুলো ঝলসে যেতে দেখেন।

চলতি মৌসুমে ময়নুল ইসলাম আড়াই বিঘা জমি ভাড়া নিয়ে টমেটোর আবাদ করেন। দীর্ঘ তিন মাসের পরিচর্যায় গাছগুলো ফুলে-ফলে ভরে ওঠে এবং ফসল বিক্রির উপযোগী হয়ে ওঠে। হঠাৎ এমন ক্ষতির কারণে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ময়নুল ইসলাম জানান, টমেটো চাষে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। যার বেশিরভাগই ঋণ ও সার-কীটনাশকের দোকান থেকে বাকিতে নেওয়া। 

তিনি বলেন, আমার একমাত্র আশা ভরসা ছিল এই ফসলটি। দীর্ঘ ৩ মাস ধরে সন্তানের মত পরিচর্যা করে বিক্রি উপযোগী করেছি। ঋণ করে, দোকান থেকে সার-কীটনাশক বাকী নিয়ে জমিতে ঢেলেছি। এখন সব শেষ হয়ে গেল। এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করবো?

স্থানীয় কৃষক ছানারুল ও রুবেল জানান, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। এ ধরনের ঘটনা কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। মানুষে মানুষে শত্রুতা থাকতে পারে, তাই বলে ফসলের সঙ্গে এ ধরনের শত্রুতা কখনোই কাম্য নয়।

স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দীন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অপরাধী শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে রাতের আঁধারে আগাছানাশক স্প্রে: আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, নিঃস্ব কৃষক মঈনুল ইসলাম”

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ