ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সংবাদ প্রকাশের পর পীরগাছা সোনালী ব্যাংকের সেই ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

‎প্রকাশিত সংবাদের প্রতিবাদ কোটি টাকার সম্পদের মালিক’ সংবাদটি মিথ্যা ও মানহানিকর- নাইমুল ইসলাম

সরিষাবাড়ীতে জমি বিরোধে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট ও মারধরের ঘটনায় থানায় অভিযোগ

চাঁদাবাজি ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে কেশবপুর নিউজ ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কাহারোলে মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির কারাদন্ড  গাঁজার গাছ জব্দ

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে প্রতারণা

লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে আহতের অভিযোগ

বারহাট্টায় বালু  ব্যবসায় কে  মোবাইল কোর্টে  ২০ হাজার টাকা জরিমানা

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে ছুরিকাঘাত, স্বামী পলাতক

তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূর মাথার চুল কেটে অমানবিক নির্যাতন ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দীন ইসলাম দেলু পলাতক রয়েছেন।

ভুক্তভোগী মিম আক্তারের পরিবার জানায়, ২০১৯ সালে রামধনগর গ্রামের ইসহাক মিয়ার ছেলে দীন ইসলাম দেলুর সঙ্গে মিমের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীন ইসলাম নরসিংদীতে একটি সেলুনে কাজ করেন। সম্প্রতি ব্যবসার কথা বলে তিনি মিমের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

অভিযোগে জানা যায়, মঙ্গলবার সকালে আবারও টাকার দাবিতে মিমকে মারধর করেন দীন ইসলাম ও তার স্বজনরা। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি কাঁচি দিয়ে মিমের মাথার চুল কেটে দেন। পরে তাকে ছুরিকাঘাত করলে তার হাত ও মুখে গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মিমের মা পুতুল বেগম বাদী হয়ে আখাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মিমের বাবা জহিরুল ইসলাম এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

আখাউড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীর চুল কেটে ছুরিকাঘাত, স্বামী পলাতক

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ