ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নরসিংদীতে সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষ, নি*হত ২

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।

আটজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নান্নু মোল্লাকে মেম্বার প্রার্থী হওয়ার আহ্বান

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতে নিখোঁজ, সকালে কৃষিজমিতে মিলল নারীর মরদেহ

জনসেবার অঙ্গীকার নিয়ে সুতালড়ী চেয়ারম্যান পদে লড়তে চান হায়দার খান।

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

বোদায় ৯৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল-টর্চলাইট, বাড়বে মাঠপর্যায়ের কার্যক্রম

বোদায় ৯৫ পূজামণ্ডপে দুর্গোৎসব ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের আশ্বাস

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে 'নৌ অ্যাম্বুলেন্স' উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রতিনিধি :-চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলের মানুষের চিকিৎসা সংকট নিরসন এবং দীর্ঘ যাতায়াতের ভোগান্তি কমাতে নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।বুধবার (০৬ মে) বিকালে নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীর ধারে এই উদ্যোগের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি সদর উপজেলার নারায়ণপুর ও আলাতুলি ইউনিয়নের চরাঞ্চলবাসীর জন্য এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চালু করেন। নৌ অ্যাম্বুলেন্সটিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, রোগী বহনের জন্য স্ট্রেচার, এবং দ্রুত যাতায়াতের উপযোগী মাঝারি আকারের নৌকা।

স্থানীয়রা জানান, চরাঞ্চলে যাতায়াতের জন্য নির্ভরযোগ্য নৌযান না থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সময়মতো নৌকা পাওয়া যেত না, অনেক সময় অতিরিক্ত ভাড়াও দিতে হতো। নতুন এই নৌ অ্যাম্বুলেন্স চালুর ফলে তাদের সেই ভোগান্তি অনেকটাই কমবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য নদী পার হওয়ার পর স্থলপথে অ্যাম্বুলেন্স সুবিধাও রাখা হয়েছে। পুরো কার্যক্রমটি সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে পরিচালিত হবে বলে জানা যায়। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরে কথা বলে নারায়ণপুর এলাকায় একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার ক্ষেত্রে অবহেলিত। তাদের কষ্ট লাঘব করাই আমাদের দায়িত্ব। এই নৌ অ্যাম্বুলেন্স সেই প্রচেষ্টারই একটি অংশ। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম চরাঞ্চলের মানুষ যাতে দ্রুত ও সহজে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, এই নৌ অ্যাম্বুলেন্স সেবা চরাঞ্চলের মানুষের জন্য অনেক কষ্ট লাঘব হবে। এসময় আরও উপস্হিত ছিলেন সাবেক এমপি লতিফুর রহমান, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলিমসহ স্হানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যাক্তিরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে 'নৌ অ্যাম্বুলেন্স' উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ