ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা, নারীর নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামে নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যমান প্রতিকার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করতে দিনব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের কার্যকারিতা বাড়ানোসহ সামাজিক মানসিকতার পরিবর্তনের ওপর জোর দেন।

আজ বুধবার(৬ মে) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা গেটসংলগ্ন জামান ইন হোটেল অ্যান্ড সুইটসের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ‘জেন্ডার-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তগ্রহণ কাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় একশনএইড বাংলাদেশ ও ওয়েভ ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে।

সভায় সমাজসেবার উপপরিচালক হুমায়ুন কবির, পৌর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আবদুস সালাম, একশনএইডের লিড মরিয়ম নেছা, প্রজেক্ট ম্যানেজার শিউলি আক্তার এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগমসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আয়োজকেরা জানান, প্রকল্পটির লক্ষ্য হলো নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর চাহিদা রাজনৈতিক ও শাসনব্যবস্থায় প্রতিফলিত করা। পাশাপাশি নারীর রাজনৈতিক অংশগ্রহণ, প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বাড়াতে জাতীয় কৌশল প্রণয়নে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার থেকে নারীর অধিকার নিশ্চিত করা, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামগ্রিক সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এ লক্ষ্যে নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিত উদ্যোগ, নিয়মিত সংলাপ এবং প্রতিকার ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা নারীর প্রতি নির্বাচনী সহিংসতা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা, নারীর নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ