ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান এর মোঃ তারেক রহমান ও মাই টিভির মোঃ তারেক আজিজের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে বুধবার বেলা ১১টায় (৬ মে ২০২৬) ভোলাহাট প্রেসক্লাবের সামনে স্থানীয় সকল সাংবাদিকদের নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা মোঃ মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির ও বিএম রুবেল আহমেদ। অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা মুক্তা, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আর্মি, মোঃ সাহিবুল ইসলাম, এসএম সাজিব হোসেন, মোঃ ইয়াকুব হোসেন, পত্রিকা এজেন্ট মোঃ মতিউর রহমান, প্রেসক্লাব পিউন মোঃ সামশুদ্দিন গরিবুলসহ অন্যরা।

ভোলাহাট সাংবাদিক সমাজের আয়োজনে সভায় সাংবাদিকগণ বলেন, আমরা সাংবাদিক জাতির বিবেক দর্পণ। সে দর্পণকে ভাঙ্গার চেষ্টা করলে এবং সহকর্মী তারেক রহমান ও তারেক আজিজের উপর এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে উপযুক্ত কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভায় আরো বলা হয়, আমরা সরকার ও জনগণের জন্য নিরলসভাবে বিনা বেতনে কাজ করে থাকি। আর একজন সাংবাদিকের কর্তব্যরত কাজে সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে ঘৃনাজনক। তাই আমরা সাংবাদিক সমাজ  সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচারের জোড় দাবী করেন এবং তা-না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে দৈনিক আমার দেশ ও চ্যানেল ওয়ার এর জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভি প্রতিনিধি তারেক আজিজ জেলা শহরের বাতেন খাঁ মোড় এলাকায় চা খাবার সময় ওই এলাকার একাধিক মামলার আসামী রাব্বিসহ কয়েকজনের দ্বারা অতর্কিত হামলার শিকার হন তারা দু'জন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত!

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ