ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানই সরকারের প্রধান চ্যালেঞ্জ: পটুয়াখালী মেডিকেল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত সভাপতি নুরুল হক নূর বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিনটি খাতে সফলতা অর্জন করতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি জানান, ‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে সরকার দ্রুত ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিচ্ছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

তিনি বলেন, সরকারের স্বাস্থ্য খাতের মূল দর্শন হচ্ছে ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার।

দেশের হাসপাতালগুলোতে বিদ্যমান চিকিৎসক ও জনবল সংকটের কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে দ্রুত ই-হেলথ কার্ড চালুর কথাও জানান তিনি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অবস্থা তুলে ধরে নুরুল হক নূর বলেন, হাসপাতালটি ২৫০ শয্যার হলেও প্রতিদিন এখানে ৮০০ থেকে ৯০০ রোগী ভর্তি থাকেন। অতিরিক্ত রোগীর চাপে অনেক সময় করিডোর ও মেঝেতেও রোগীদের অবস্থান করতে হয়।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে পটুয়াখালী মেডিকেল কলেজের জন্য একটি পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা (রুপা), পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে প্রতিমন্ত্রী নুরুল হক নূরের প্রথম আনুষ্ঠানিক হাসপাতাল পরিদর্শন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানই সরকারের প্রধান চ্যালেঞ্জ: পটুয়াখালী মেডিকেল পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ