ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত একজন কর্মকর্তা দিয়ে পরিচালিত হওয়ায় সেবাপ্রার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা মশিউর রহমান অতিরিক্ত দায়িত্ব হিসেবে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসারের দায়িত্ব পালন করছেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম গত বছরের ২৫ নভেম্বর অবসর গ্রহণ করার পর থেকে পদটি শূন্য রয়েছে। এরপর থেকেই অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন মশিউর রহমান। তিনি সপ্তাহে মাত্র দুইদিন পীরগঞ্জ কার্যালয়ে আসেন বলে জানা গেছে। এতে অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরেজমিনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তার কক্ষের দরজা বন্ধ। অফিসের কয়েকজন কর্মচারীকে বাইরে চা খেতে এবং কেউ নিজ নিজ কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। কর্মকর্তার কক্ষ ফাঁকা থাকায় সেবাপ্রার্থীরা অপেক্ষা করছিলেন।

শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, তার ছেলের দুটি কিডনির সমস্যার কারণে সরকারি আর্থিক সহায়তার আবেদন করতে তিনি সমাজসেবা কার্যালয়ে এসেছিলেন। কিন্তু অফিসে কর্মকর্তা না থাকায় তিনি আবেদন করতে পারেননি।

এছাড়া চাপড় এলাকা থেকে আসা পলাশসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, “দুই দিন ধরে সমাজসেবা কার্যালয়ে আসছি, কিন্তু অফিসারকে পাইনি। অফিসার না থাকায় আমরা চরম হয়রানির শিকার হচ্ছি।”

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা মশিউর রহমান মুঠোফোনে বলেন, “সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে আমি পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করছি। ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জ প্রায় ৩০ কিলোমিটার দূরে হওয়ায় প্রতিদিন অফিস করা সম্ভব হয় না। সপ্তাহে দুইদিন যাই। অনেকেই বিভিন্ন কাজের জন্য ফোন দেন, সবসময় সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না।”

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, “অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঙ্গে কথা বলা হবে। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কেও অবহিত করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ভারপ্রাপ্ত’ দিয়ে চলছে পীরগঞ্জ সমাজসেবা কার্যালয়, সেবাপ্রার্থীদের ভোগান্তি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ