ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

চার দিনের সফরে পঞ্চগড়ে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি

নেত্রকোণা ডিএনসি'র বড় সাফল্য: ৪৯২ বোতল ফেনসিডিল সহ কুখ্যাত মাদক কারবারি আল-আমিন আটক

বারহাট্টা থানায় দুই পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ  স্বাস্থ্য বিভাগীয় জেলার সমন্বয় সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী বাচ্চুর পাশে মানবতার হাত বাড়ালেন পলাশ

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক বুলবুল

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি :- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের প্রাচীনতম এবং প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘ইঞ্জিনিয়ার্স ডে’ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন। এরপর শান্তির প্রতীক পায়রা ওড়ানো ও শপথবাক্য পাঠের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এছাড়া গণপূর্ত দফতর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। এরপর সেখান থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইবি চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের চেয়ারম্যান ও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন- সংগঠনটির সহ-সভাপতি ও বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশীদ, সেক্রেটারী ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব।

সভায় বক্তারা প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রায় সকল দফতরের ইঞ্জিনিয়ারগণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ