ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

তুরাগ নলভোগে তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি

মো: শাহজালাল সুমন,তুরাগ ঢাকা:- রাজধানীর তুরাগ এলাকার অবকাঠামোগত উন্নয়নকে আরও বেগবান করতে ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ডের চন্ডালভোগ এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে যে উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার সারাদেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সেই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনের তুরাগ এলাকায় আজ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে তুরাগের অনেক এলাকায় একটি ইটও বসানো হয়নি। অবহেলিত সেইসব এলাকাকে উন্নয়নের আওতায় এনে আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। জনগণের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাস্তা, ড্রেনেজ, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে সরকারের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 সমাজে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস দমনে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সমাজ থেকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস নির্মূল করাই হবে এ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। কোনো নেতাকর্মী যদি এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

 রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৬ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, তুরাগ থানা বিএনপির  আহবায়ক আমান উল্লাহ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবু তাহের খান আবুল, আলমাস আলী, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ দুলাল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিক, ৫২ নং ওয়ার্ড বিএনপি নেতা আজহার আলী আজা,ঢাকা মহানগর সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, তুরাগ থানা শ্রমিক দলের সভাপতি সিদ্দিক, সাধারণ সম্পাদক সানজিদ সুমন, ছাত্রদলের সভাপতি জাকির হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এলাকাবাসী আশা প্রকাশ করেন, এই উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে চন্ডালভোগ এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। উন্নয়নের এ ধারাবাহিকতা তুরাগের সামগ্রিক জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

তুরাগ নলভোগে তিনটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এস এম জাহাঙ্গীর হোসেন এমপি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ