ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নেত্রকোণাতেও বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চলছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ মে) দুপুর আড়াইটায় নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামে কাবাডি ও ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলোকে ঘিরে স্টেডিয়ামে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ছিল ব্যাপক উপস্থিতি।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার। তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন।

কাবাডি প্রতিযোগিতার বালক বিভাগে নেত্রকোণা সদর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় কলমাকান্দা উপজেলা। বালিকা বিভাগেও চ্যাম্পিয়ন হয় নেত্রকোণা সদর উপজেলা, আর রানার্সআপ হয় নেত্রকোণা পৌরসভা।

অন্যদিকে ফুটবল বালক বিভাগে বারহাট্টা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে এবং রানার্সআপ হয় নেত্রকোণা পৌরসভা। ফুটবল বালিকা বিভাগে কলমাকান্দা উপজেলা চ্যাম্পিয়ন এবং নেত্রকোণা পৌরসভা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ রুমিন, আবুল কাশেমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত ২ মে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এ নেত্রকোণা জেলার ১০টি উপজেলা ও ৫টি পৌরসভার বিপুল সংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামী ১০ মে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডি ও ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ