ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে কাশফুলের ধামাকা: সাভার সেনা শপিং কমপ্লেক্সে খাবারের মূল্যে বিশাল ৪০% ছাড়!

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে যুব সংগঠক ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী-ধনবাড়ীতে দুই সহস্রাধিক গ্রাহকের ৭৫ কোটি টাকা নিয়ে উধাও, গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত

বন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শালিখায় শিশুর যৌন হয়রানির অভিযোগে শফিকুল ইসলাম গ্রেপ্তার

সাংবাদিকতার অধিকার রক্ষায় নতুন দিগন্ত: সরকারি নিবন্ধন পাওয়ায় ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র আনন্দ আয়োজন

ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দীর্ঘ প্রতীক্ষা, নিরলস প্রচেষ্টা ও একঝাঁক স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটেছে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির। সরকারি নিবন্ধন লাভ করায় সংগঠনটির নেতাকর্মী ও দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এ উপলক্ষে গাজীপুরে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনা সভা।

অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা একত্রিত হয়ে কেক কাটেন। এ সময় পুরো অনুষ্ঠানস্থল আনন্দঘন পরিবেশে মুখরিত হয়ে ওঠে। উপস্থিত সাংবাদিকরা বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং দীর্ঘদিনের আন্দোলন, ত্যাগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার এক অনন্য অর্জনের প্রতীক।

কেক কাটার আগে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী। তিনি সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—

“এই সাফল্য কোনো একক ব্যক্তির নয়, এটি আমাদের সকলের সম্মিলিত অর্জন। জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিটি সহযোদ্ধার অক্লান্ত পরিশ্রম, সাহস ও অনুপ্রেরণার ফলেই আজ আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছি। এই অর্জন আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি ও অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে। পাশাপাশি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, নির্যাতিত সাংবাদিকদের আইনি সহায়তা নিশ্চিতকরণ এবং অসচ্ছল সংবাদকর্মীদের আর্থিক সহায়তা প্রদানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে ঘরোয়া পরিবেশে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সরকারি নিবন্ধন দেশের সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি বৈষম্যহীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সাংবাদিকতার পরিবেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শেষ হয় আনন্দ আয়োজন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সাংবাদিকতার অধিকার রক্ষায় নতুন দিগন্ত: সরকারি নিবন্ধন পাওয়ায় ‘জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র আনন্দ আয়োজন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ