ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

সরকারি হাসপাতালের দুরবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপের আহ্বান ছালিম আহমদের

সিলেট প্রতিনিধি:- বাংলাদেশের সরকারি হাসপাতাল ও মেডিকেলগুলোর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মো: ছালিম আহমদ খান।

তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে গেলে প্রায়ই রোগীদের কষ্ট, দীর্ঘ অপেক্ষা এবং আহাজারির চিত্র চোখে পড়ে। অনেক হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও সেবাকর্মী না থাকায় সাধারণ মানুষ সময়মতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

মাওলানা মো: ছালিম আহমদ খান আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বহীন আচরণের কারণে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। অথচ দেশের অসংখ্য দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। তাদের পক্ষে ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সকল সরকারি হাসপাতাল ও মেডিকেলগুলোতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে একটি শক্তিশালী তদন্ত ও মনিটরিং কমিটি গঠন করা প্রয়োজন। যেসব জায়গায় দুর্নীতি, অবহেলা ও অনিয়ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যেসব হাসপাতালে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে, সেখানে দ্রুত জনবল নিয়োগ দিতে হবে।

তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত ওষুধ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও নিয়মিত নজরদারি বাড়ানোর মাধ্যমেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব।

সবশেষে তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই দেশের প্রতিটি নাগরিক যেন সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সরকারি হাসপাতালের দুরবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপের আহ্বান ছালিম আহমদের

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ