ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা।

নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত

টেন্ডার ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মালামাল বিক্রির অভিযোগ

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ,বাড়িতে তালা এলাকায় চাপা ক্ষোভ

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

পীরগাছায় জমি কেনার ১৭ বছরেও দখল বুঝে না দিয়ে হয়রানির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

‎নবীনগরে প্রতিবন্ধী দীপঙ্করের ঘরে দুর্ধর্ষ চুরি, মাটি খুঁড়ে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

শ্রমিক সংকটে বিপর্যস্ত কৃষকদের পাশে বাংলাদেশ কংগ্রেস: কাদা-পানিতে নেমে ধান কাটলেন নেতাকর্মীরা

রংপুরের পীরগাছা উপজেলায় চলতি বোরো মৌসুমে তীব্র শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি এবং ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। অনেক কৃষক বেশি টাকা দিয়েও শ্রমিক পাচ্ছেন না, আবার যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রেও কয়েকগুণ বেশি মজুরি গুনতে হচ্ছে। এতে পাকা ধান মাঠে নষ্ট হওয়ার শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।

এমন সংকটময় পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কংগ্রেস। দলটির রংপুর জেলা নেতা মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতাকর্মীরা এক হাঁটু কাদা-পানিতে নেমে বিনামূল্যে ধান কাটার কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া জমিতে কোমরসমান কাদা-পানির মধ্যেও নেতাকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটছেন। তারা শুধু ধান কাটাই নয়, ধান বাঁধা, মাড়াইয়ের প্রস্তুতি এবং কৃষকের বাড়ি পর্যন্ত ধান পৌঁছে দেওয়ার কাজেও সহযোগিতা করছেন।

কৃষকরা জানান, সার, বীজ, সেচ ও শ্রমিক খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন অবস্থায় এই উদ্যোগ তাদের কিছুটা স্বস্তি দিয়েছে বলে তারা জানান।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রংপুর জেলা সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা নেতা হাসান আলী, গোলাম মোস্তফা, শ্রমিক কংগ্রেসের আহ্বায়ক চান মিয়া, যুব কংগ্রেসের জেলা আহ্বায়ক সুজন মিয়া ও আজাদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই তারা মাঠে নেমেছেন। তারা আরও বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি খাতে সংকট নিরসনে সরকারি উদ্যোগ জোরদার করা প্রয়োজন।

স্থানীয়দের মতে, রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে এভাবে কৃষকের পাশে দাঁড়ানো একটি ব্যতিক্রমী মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্রমিক সংকটে বিপর্যস্ত কৃষকদের পাশে বাংলাদেশ কংগ্রেস: কাদা-পানিতে নেমে ধান কাটলেন নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ