ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা।

নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত

টেন্ডার ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মালামাল বিক্রির অভিযোগ

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ,বাড়িতে তালা এলাকায় চাপা ক্ষোভ

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

পীরগাছায় জমি কেনার ১৭ বছরেও দখল বুঝে না দিয়ে হয়রানির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

‎নবীনগরে প্রতিবন্ধী দীপঙ্করের ঘরে দুর্ধর্ষ চুরি, মাটি খুঁড়ে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

ফুলপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের প্রশিক্ষণ: অধিক দুধ উৎপাদন ও লাভজনক গাভী পালন নিয়ে দিকনির্দেশনা

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও লাভজনক দুগ্ধ খামার গড়ে তোলার লক্ষ্যে “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলার ফুলপুর ব্র্যাক অফিসে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে গাভীর খাদ্য ব্যবস্থাপনা, উন্নত প্রজনন পদ্ধতি, প্রাণিস্বাস্থ্যসেবা, খামারের পরিচ্ছন্নতা এবং সঠিক রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। বিশেষ করে অধিক দুধ উৎপাদন ও খামারের লাভজনকতা বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জহিরুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. সামিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আইয়ুব আলী।

ডা. মো. জহিরুল ইসলাম সিকদার বলেন, “আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক পরিচর্যা, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খামারকে আরও লাভজনক করা সম্ভব।” তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ খামারিদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব খামার পরিচালনার বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সম্পৃক্ততা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, খামারিদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফুলপুরে ব্র্যাকের উদ্যোগে খামারিদের প্রশিক্ষণ: অধিক দুধ উৎপাদন ও লাভজনক গাভী পালন নিয়ে দিকনির্দেশনা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ