ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর বাম্পার ফলন

তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে সুস্বাদু ও রসালো লিচু। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে এ বছর লিচুর উৎপাদন নিয়ে বেশ আশাবাদী চাষিরা।

উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, পত্তন ও সিংগারবিল ইউনিয়নে মোট ৬৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে প্রায় ১ হাজার ৭৮০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ।

এ অঞ্চলে উৎপাদিত জনপ্রিয় লিচুর জাতের মধ্যে রয়েছে মুম্বাই, পাটনাই, চায়না-২ ও চায়না-৩। এসব লিচুর স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

বিজয়নগরে বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয় প্রায় দেড়যুগ আগে। ওই সময়েই শৌখিন কিছু মানুষ বাড়ির আঙিনায় লিচুর চাষ শুরু করেন। অন্য ফল-ফসলের তুলনায় বেশি লাভ হওয়ায় চাষিরা তখন ঝুঁকতে থাকেন লিচু চাষের দিকে। তৈরি হতে থাকে লিচুর বাগান। বাড়ির আঙিনা, রাস্তার পাশ থেকে শুরু করে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে লিচুর চাষ।

লিচু চাষিরা জানান, গত বছরের তুলনায় এ বছর ফলন অনেক ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন তারা।

বিজয়নগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জিয়াউল ইসলাম জানান, আধুনিক পদ্ধতিতে পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার কারণে এবার লিচুর উৎপাদন বেড়েছে। কৃষকদের সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লিচুর বাম্পার ফলন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ