ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা।

নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত

টেন্ডার ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মালামাল বিক্রির অভিযোগ

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ,বাড়িতে তালা এলাকায় চাপা ক্ষোভ

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

পীরগাছায় জমি কেনার ১৭ বছরেও দখল বুঝে না দিয়ে হয়রানির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

‎নবীনগরে প্রতিবন্ধী দীপঙ্করের ঘরে দুর্ধর্ষ চুরি, মাটি খুঁড়ে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমানের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় কৃষি খাতের সার্বিক উন্নয়ন, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এসময় তিনি বলেন, কৃষিই দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন অব্যাহত রাখতে নির্ধারিত মূল্যে সারের সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনোভাবেই যেন কৃষকরা হয়রানির শিকার না হন এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলাররা মাঠপর্যায়ে সারের চাহিদা, সরবরাহ ব্যবস্থা এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এসময় সার বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় কৃষকদের মাঝে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং সার ডিলারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের কল্যাণে সরকারের চলমান কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, বিসিআইসি ও বিএডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাসহ স্থানীয় সার ডিলাররা উপস্থিত ছিলেন। সভা শেষে কৃষি খাতকে আরও গতিশীল ও কৃষকবান্ধব করতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি ড. মিজানুর রহমানের সাথে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ