ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

মাননীয় মেয়র/প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলী কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

দিনে ত্রুটির অজুহাতে ফেরত, রাতে টাকার বিনিময়ে দলিল,পীরগাছায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে মাদক ও জুয়ার সাথে জড়িত থাকায় গ্রেপ্তার ৯ জন

সাংবাদিকতা ও সাংবাদিকদের দায়িত্ব প্রসঙ্গে। হাফিজ মাছুম আহমদ দুধরচকী-র উক্তি

পটিয়া উপজেলা স্কাউটস এর ইয়ুথ অ্যাওয়ার্ড পোর্টাল বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

জনসচেতনতায় গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ—নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ফায়ার সপ্তাহ-২০২৬। বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাইবান্ধা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা ফায়ার সার্ভিস প্রাঙ্গণে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আধুনিক ও সচেতন সমাজ গঠনে অগ্নি-নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা সময়ের দাবি।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান (বিএফএম)-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিন, স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সদস্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন এই অগ্নিযোদ্ধারা। তাদের এই মানবিক ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের বিষয়টি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অনুকরণীয়।

বক্তারা আরও বলেন, শুধু ফায়ার সার্ভিসের উপর নির্ভর করলেই চলবে না, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাসা-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। 

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

ফায়ার সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারণা, মহড়া, প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও আয়োজকরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জনসচেতনতায় গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ