ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

নেত্রকোণা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি। নেত্রকোণায় জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেডের আয়োজন করা হয়।

জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নেত্রকোণার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। এসময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক কাজে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা ও কল্যাণমূলক বিষয়েও মতবিনিময় করা হয়।

পরবর্তীতে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম ও পুলিশের সামগ্রিক কর্মদক্ষতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় এপ্রিল-২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) জনাব রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) জনাব সাব্বির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) জনাব সাহিদুর রহমানসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

নেত্রকোণা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ