ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

বাবরের মুক্তি ও বিজয়ে মানত পূরণে টানা আড়াই মাস রোজা,অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ বছরের খুদেজা আক্তার

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোনার মদনে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তি ও নির্বাচনে বিজয়ের মানত পূরণ করতে গিয়ে টানা আড়াই মাস রোজা রেখে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ বছর বয়সী গৃহিণী খুদেজা আক্তার।

বুধবার (২০ মে) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, মদন উপজেলার চানগাঁও (চকপাড়া) গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী খুদেজা আক্তার দীর্ঘদিন আগে মানত করেছিলেন— নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর কারামুক্ত হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি টানা আড়াই মাস রোজা রাখবেন।

আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। পরে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর পরই নিজের মানত পূরণে গত ২১ মার্চ, ঈদুল ফিতরের পরদিন থেকে রোজা রাখা শুরু করেন খুদেজা আক্তার।

পরিবারের সদস্যরা জানান, এর আগে পবিত্র রমজান মাসের পুরো এক মাস রোজা পালন করেন তিনি। এরপর মানতের রোজা শুরু করেন। দীর্ঘদিন রোজা রাখার কারণে কয়েক দফা অসুস্থ হয়ে পড়েন এবং ৮ থেকে ১০ বার হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। কিন্তু শত অনুরোধেও তিনি রোজা ভাঙতে রাজি হননি।

খুদেজা আক্তারের ছেলে শেখ রবিন ও পুত্রবধূ রনি আক্তার বলেন, “আমাদের মা আগে থেকেই মানত করেছিলেন, বাবর সাহেব যদি কারামুক্ত হয়ে আবার এমপি হতে পারেন তাহলে তিনি দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন। নির্বাচনে বিজয়ের পর মা সেই মানত পূরণ করতে শুরু করেন। দীর্ঘদিন রোজা রাখার কারণে বারবার অসুস্থ হলেও তিনি রোজা ভাঙতে রাজি হননি।”

এ বিষয়ে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, “দীর্ঘদিন রোজা রাখার কারণে খুদেজা আক্তার শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

বাবরের মুক্তি ও বিজয়ে মানত পূরণে টানা আড়াই মাস রোজা,অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৬৫ বছরের খুদেজা আক্তার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ