ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২২ মে ২০২৬

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া কৃষক, ৮ দিন কারাভোগের পর দুই কৃষকের জামিন, মামলা প্রত্যাহারের দাবি

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ , সম্পাদক সামিহা তাহসিন

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

তুরাগে ছয় রিকশাচালকের হাতে অটোরিকশার চাবি তুলে দিলেন হাজী চান মিয়া

তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা ২ পুলিশ সদস্য আহত ২

 পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম! পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ারেন্ট তামিল, জুয়া ও মাদকের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে গুজব ছড়িয়ে তাদের ওপর হামলা করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্ত সংলগ্ন এলাকায় পুলিশ সদস্যরা মোটরসাইকেল নিয়ে পৌঁছালে এ ঘটনাটি ঘটে। রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

বর্তমানে আহত পুলিশ সদস্যরা তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। একইসঙ্গে থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন— তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল এবং এএসআই তুহিন।

পুলিশ সূত্রে জানা যায়, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেলযোগে ওই এলাকায় জুয়া, মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলেন।

ওই সময় রাস্তা দিয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলি যাওয়ার সময় আচমকা উল্টে যায়। ঘটনাটি দেখতে পেয়ে দায়িত্বরত ওই দুই পুলিশ সদস্য মানবিক কারণে ট্রলিতে থাকা ব্যক্তিদের উদ্ধার করতে এগিয়ে যান।

উদ্ধারকাজ চলাকালীন সময়ে স্থানীয় কিছু উৎসুক জনতা ও দুষ্কৃতকারী এলাকায় একটি মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। তারা দাবি করে, পুলিশ আসার কারণেই ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়েছে। এই গুজবকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সেখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ফেলে এবং তাদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষিসহ শারীরিক লাঞ্ছনা শুরু করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান  বলেন, পরিস্থিতি বেগতিক দেখে আক্রান্ত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ ও আহত দুই এএসআই-কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা চিকিৎসাধীন আছেন। একইসঙ্গে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে পুলিশের ওপর হামলা ২ পুলিশ সদস্য আহত ২

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ