ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কবিতা ও প্রতিবাদী কণ্ঠ

শিশু রামিসা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কবিতা ও প্রতিবাদী কণ্ঠ।

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সারাদেশের মতো গাইবান্ধাতেও ক্ষোভ, শোক ও প্রতিবাদের ঝড় উঠেছে। 

মানবিক মূল্যবোধ ও সামাজিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। আজ (২৩ মে) রোববার সকাল ১১টায় জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে লেখক, কবি, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশ নেন। প্রগতি লেখক সংঘের সদস্য শিরিন আক্তারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গৌতম আশিষ গুহ, গোলাম রব্বানী মুসা, কবি সোহেল রানা সহ অন্যরা।

বক্তারা বলেন, শিশু রামিসার ওপর চালানো নির্মমতা কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি সভ্য সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়া এক বর্বরতা। তারা বলেন, শিশু ও নারীর নিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। সমাজে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ বেড়েই চলেছে।

মানববন্ধনে কবিতা পাঠ ও প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে বক্তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এ মামলার বিচার সম্পন্ন করে ধর্ষক ও হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। এসময় “ধর্ষকের ফাঁসি চাই”, “শিশু হত্যার বিচার চাই”, “নিরাপদ শৈশব নিশ্চিত কর”সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

উল্লেখ্য, গত ১৯ মে মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। খাটের নিচ থেকে তার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ