ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

ক্ষুদে ফুটবলারদের পদচারণায় মুখর জেলা স্টেডিয়াম

কুড়িগ্রামে এএফসির ‘গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ উদযাপন

 কুড়িগ্রাম প্রতিনিধি : এশিয়ার ফুটবলের শিকড় শক্তিশালী করতে এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি) এর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রাসরুট ফুটবল ডে-২০২৬’। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু,ফুটবলার ওয়াজেদ আলী ঝিনুক, জহুরুল হক কামাল, ক্রীড়া সংগঠক সাইদুল আবেদীন ডলার ও আশিক ইকবাল রাব্বীসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাসরুট ফুটবলই দেশের ফুটবলের মূল ভিত্তি। শিশু ও কিশোরদের নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ ফুটবলার তৈরি সম্ভব হবে। তারা বলেন, মাঠভিত্তিক খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করে বলেন, প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের মাঠমুখী করা জরুরি। খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু বলেন, জেলার ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। ক্ষুদে খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি হলে কুড়িগ্রাম থেকেও জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম বলেন, দেশের ফুটবলের উন্নয়নে গ্রাসরুট কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফসি ও বাফুফের উদ্যোগে শিশুদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৯ উপজেলার মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ১১৫ জন ও মেয়ে ৬৫ জন। মাঠজুড়ে ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ফুটবল নৈপুণ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, গ্রাসরুট ফুটবলের মাধ্যমে শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করে ভবিষ্যৎ ফুটবল প্রতিভা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। কুড়িগ্রামে এ আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কুড়িগ্রামে এএফসির ‘গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ উদযাপন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ