ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন।

বর্ণাঢ্য র‍্যালি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও দাবি পরিশোধ

নীলফামারী ‎জলঢাকায় উপজেলায় জমে উঠেছে পশুর হাট

আশীষ বিশ্বাস  নীলফামারী র্প্রতিনিধি:-নীলফামারীতে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জলঢাকা উপজেলায়   জমে  উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাটগুলো। আজ শনিবার  (২২ মে) নির্ধারিত হাটবারে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খামারি ও সাধারণ বিক্রেতারা তাদের লালিত-পালিত পশু নিয়ে হাটে আসতে শুরু করেন। দুপুরের আগেই পুরো হাট প্রাঙ্গণ দেশীয় জাতের গরুর ব্যাপক আমদানিতে মুখর হয়ে ওঠে।

সরেজমিনে জলঢাকার পশুর হাট ঘুরে দেখা যায়, ক্রেতা ও বিক্রেতাদের মিলনমেলায় চারদিকে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মাঠের চারিদিকে শুধু ক্রেতা-বিক্রেতাই নন, বাহারি পশুর সমাহার দেখতে উপচেপড়া দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। হাটে আসা লাল, কালো ও সাদা রঙের ছোট-বড় বিভিন্ন সাইজের আকর্ষণীয় সব গরু দেখতে এবং দরদাম করতে ক্রেতাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উৎসুক মনে ঘুরে বেড়াতে দেখা গেছে।

জলঢাকার পশুর হাটের ইজারাদার মো. রোকনুজ্জামান  বাজার পরিস্থিতি সম্পর্কে জানান, "হাটে গরুর আমদানি অত্যন্ত সন্তোষজনক এবং বাজার পশুতে ভরপুর। তবে সেই তুলনায় বেচা-কেনা এখনো পুরোপুরি জমে ওঠেনি। অনেক ক্রেতাই এখন বাজার যাচাই করছেন। আশা করছি, আগামী হাটবারগুলোতে বেচাকেনা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এবং খামারিরা কাঙ্ক্ষিত দাম পাবেন।"

এদিকে পশুর হাটে বড় অঙ্কের আর্থিক লেনদেন হওয়ায় জালিয়াতি চক্রের তৎপরতা রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে এবং জাল নোট শনাক্তকরণের জন্য সোনালী  ব্যাংকের পক্ষ থেকে একটি বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা নিরাপদে তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।

পাশাপাশি হাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা পকেটমার ও অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রুখতে উপজেলা পুলিশের নেতৃত্বে একটি চৌকস দল পুরো মাঠ জুড়ে সক্রিয় ভূমিকা পালন করছে। পুলিশের এই তৎপরতার কারণে হাটে আগত সাধারণ মানুষ স্বস্তির সাথে পশু কেনাবেচা করতে পারছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী ‎জলঢাকায় উপজেলায় জমে উঠেছে পশুর হাট

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ