ডেইলি বাংল সংবাদ
আপডেট : রোববার, ২৪ মে ২০২৬

চার বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাস, ঝুঁকিতে ২৬১ শিক্ষার্থীর জীবন

করাত হাতে বাবাকে হত্যার চেষ্টা, পঞ্চগড়ে যুবকের এক বছরের কারাদণ্ড

কালিয়াকৈর প্রধানমন্ত্রী নির্দেশে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন লক্ষ্যে শুমারি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়

বেড়ায় ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত: সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ

চূরি  যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার, - সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার।

হরিরামপুরে ইসা'র উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত ।

গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের ডাকে আগামী (২৫ জুলাই) সিলেট বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

​আজ ২৪ মে (রবিবার) থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ১০ (দশ) কেজি হারে এই চাল প্রদান করা হচ্ছে।

​বিনামূল্যে এই চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি  কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। 

​বক্তারা বলেন, আসন্ন ঈদুল আজহায় যেন কোনো দরিদ্র ও দুস্থ পরিবার খাদ্যের কষ্টে না ভোগে, সেজন্য সরকারের এই মানবিক সহায়তা সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। জনগণের এই সংকটে দলের নেতা-কর্মীরা সবসময় পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে আজ ২৪ মে ও আগামীকাল ২৫ মে দুই দিনব্যাপী এই চাল বিতরণ কার্যক্রম চলবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ