ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

লালমাইয়ে পেরুল উত্তর ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

সিংড়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সোহেলর উঠান বৈঠক অনুষ্ঠিত

লালপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযানে ২২,২৩০টাকা,৮ টি মোবাইল ফোন ও জুয়ার আলামত জব্দসহ আটক-৫

মোবারকপুর উচ্চ বিদ্যালয় নিয়ে আজকের সিলেটে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সরিষাবাড়ীতে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অসাধারণ সাফল্য এনেছেন আর, এম, পি, পুলিশ কমিশনার

সিলেটে UYBDS এর তারুণ্যের মানবিক জাগরণ ২০২৬ অনুষ্ঠিত

দোয়ারাবাজারে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

কৃষকবান্ধব সরকারের খাদ্য নিরাপত্তা মিশনে সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে জামালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উপজেলা কমিটির সভাপতি আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা সংগ্রহ কমিটির প্রধান উপদেষ্টা ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা ও উপজেলা বোর ধান ও  চাল সংগ্রহ কমিটির সদস্য সচিব শামসুল হক স্বাগত বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, স্থানীয় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা খাতুন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, কৃষক মোয়াজ্জেম হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের ঘামঝরা ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। খাদ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে একদিকে কৃষক লাভবান হবেন, অন্যদিকে দেশের খাদ্য মজুদ ও খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের স্বার্থ রক্ষায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। খাদ্যবান্ধব ও কৃষিবান্ধব নানা উদ্যোগের ফলে আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে।”

উল্লেখ যে, এ উপজেলায় বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৮১৬ মে: টন, সিদ্ধ চাল ৮৫৪ মে: টন। ধান প্রতি কেজি ৩৬ টাকা করে ১৪৪০ টাকা মন এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা হারে ক্রয় করা হবে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষকবান্ধব সরকারের খাদ্য নিরাপত্তা মিশনে সরিষাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ