ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

 মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা  প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, সিনিয়র সহ-আহ্বায়ক অখিরুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, সদস্য সচিব মামুন অর রশীদসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অসত্য তথ্য প্রচার করছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। নেতারা আরও বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। বক্তারা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ