ডেইলি বাংল সংবাদ
আপডেট : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত

নোয়াখালী প্রতিনিধি:- নোয়াখালীর সুবর্ণচরের গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো পথচারী ও যানবাহন চালকদের। অবশেষে স্থানীয়দের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ শুরু করা হয়। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেত। এমন পরিস্থিতিতে নাছির উদ্দীন নাছিরের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

নাছির উদ্দীন নাছির বলেন, “এ সড়কটি এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মানুষ ভোগান্তিতে ছিল। এটি আমার জন্মভূমির সড়ক, তাই দায়বদ্ধতা থেকেই নিজ অর্থায়নে সংস্কার কাজ শুরু করেছি। মানুষের কল্যাণে ভবিষ্যতেও পাশে থাকবো।”

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ, নোবিপ্রবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুর হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দীন আহমেদ, সদস্য সচিব আব্দুল্লাহ আরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ