পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুছলিমা আক্তার চৌধুরীর ঈদ শুভেচ্ছা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুছলিমা আক্তার চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি, মহান আল্লাহর প্রতি আনুগত্য ও মানবতার অনন্য শিক্ষা দেয়। হযরত ইবরাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে আত্মত্যাগের মানসিকতা গড়ে তুলতে হবে। ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন।
মুছলিমা আক্তার চৌধুরী বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি ও মানবকল্যাণের এক মহান উপলক্ষ। পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি ওসমানীনগর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন