ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

আমিনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে ঘুষ দাবি, জালিয়াতি ও সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের পরিবহন শ্রমিকদের মাঝে সয়াবিন তেল বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগ গ্রহণ করেন বীরগঞ্জ উপজেলা কার-মাইক্রো স্ট্যান্ডের সেক্রেটারি মোঃ আরিফ ইসলাম এবং দিনাজপুর পরিবহনের সাবেক নেতা ও বীরগঞ্জ উপজেলা মোটর পরিবহনের ক্রীড়া সম্পাদক মোঃ রাজু ইসলাম ঢোল।

সম্প্রতি বীরগঞ্জ কার-মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন ড্রাইভারের মাঝে ১ লিটার করে সয়াবিন তেল বিতরণ করা হয়। ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবহন শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়বে। তারা ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় কার-মাইক্রো স্ট্যান্ড কমিটির অন্যান্য নেতাকর্মী, পরিবহন শ্রমিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত শ্রমিকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, ঈদের আগে এমন সহায়তা অনেক পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।

বিতরণ কার্যক্রম শেষে ড্রাইভাররা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বীরগঞ্জে কার-মাইক্রো ড্রাইভারদের মাঝে সয়াবিন তেল বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ