ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : ভালোবাসা, অভিমান আর সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে জামালপুরের সরিষাবাড়ীতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ১৪ মাসের দাম্পত্য জীবন ছেড়ে সাবেক প্রেমিককে বিয়ে করলেও মাত্র ৬ দিনের মাথায় আবারও সাবেক স্বামীর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবা-মায়ের সিদ্ধান্তে উপজেলার আরামনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জিয়াউল হকের সঙ্গে রায়দের পাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে শিমু আক্তারের বিয়ে হয়। বিয়ের পর প্রায় ১৪ মাস তাদের সংসার চলমান ছিল।

গত সোমবার (১৯ মে) শিমু তার সাবেক প্রেমিক সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার দক্ষিণপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে আবু সাঈদকে স্বামীর বাড়িতে ডেকে নেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আবু সাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে স্থানীয়ভাবে সমঝোতার মাধ্যমে শিমুর সঙ্গে আবু সাঈদের বিয়ে সম্পন্ন হয়।

তবে বিয়ের মাত্র ছয় দিনের মাথায় মঙ্গলবার (২৬ মে) সকালে শিমু তার সাবেক স্বামী জিয়াউল হককে বর্তমান স্বামী আবু সাঈদের বাড়িতে ডেকে নেন। খবর ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এ সময় শিমু জানান, তিনি আবারও জিয়াউল হকের সঙ্গেই ঘর-সংসার করতে চান। অন্যদিকে আবু সাঈদ স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি শিমুকে নিয়ে আর সংসার করবেন না।

ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, “ভালোবাসা বড়ই অদ্ভুত”, আবার কেউ এটিকে সম্পর্কের টানাপোড়েনের এক ব্যতিক্রমী অধ্যায় হিসেবে দেখছেন।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

১৪ মাসের সংসার ছেড়ে প্রেমিককে বিয়ে, ৬ দিনেই সাবেক স্বামীর সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ