ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৭ মে ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিষ্ঠাতা অধ্যক্ষের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা প্রত্যাহার’ ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় দারুসসুন্নাত মোখলেছিয়া দ্বীনিয়া মাদরাসার শিক্ষার্থী আরাফাতের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে মাদরাসাটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা নজরুল ইসলাম সালেহীর বিরুদ্ধে দায়েরকৃত “মিথ্যা মামলা” প্রত্যাহারের দাবিও জানানো হয়।

বুধবার (২৭ মে) নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় টাউন হল গেট এলাকায় সচেতন আলেম-ইমাম ঐক্যমঞ্চের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার এমফিল গবেষক ও সচেতন আলেম-ইমাম ঐক্যমঞ্চের কনভেনার কাজী মুহাম্মাদ ইসহাক জামিল। সঞ্চালনা করেন কুমিল্লা তা’লীমুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ ও সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাফেজ ক্বারী মুসলেহ উদ্দিন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী শামীম মজুমদার, বাংলাদেশ যুব হিযবুল্লাহ কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, জাতীয় ইমাম সমিতি কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা ইয়াছিন নূরী ও সেক্রেটারি মাওলানা আবু হানিফ, কুমিল্লা আলিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস রফিকুল ইসলাম আনসারী, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন কুমিল্লা মহানগরীর সভাপতি ও ভিক্টোরিয়া সরকারি কলেজ কান্দিরপাড় জামে মসজিদের খতিব শায়েখ আবদুল্লাহ আল মামুন মোস্তফী, মহানগর সেক্রেটারি মুফতী কাজী আবু ইউসুফ, কুমিল্লা উত্তর সভাপতি মাওলানা ইসরাফিল বিন আহমাদ, বাংলাদেশ মাজলিসুল ওয়ায়েজিনের কেন্দ্রীয় নেতা মাওলানা কাজী ইসমাইল বিন কাশেম, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের দায়িত্বশীল ও কুমিল্লাস্থ বুড়িচং-ব্রাহ্মণপাড়া ওলামা পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর নেতা মুফতী জাকারিয়া, আমরা তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি মুহাম্মাদ জাবের, জাতীয় ইমাম সমিতি কুমিল্লা জেলা অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান এবং আলহেরা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মাহমুদুর রহমান মাছুম প্রমুখ।

এছাড়াও হাফেজ কল্যাণ ফাউন্ডেশন, মাজলিসুল ওয়ায়েজিন বাংলাদেশ, শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ, জাতীয় ইমাম সমিতি, আমরা তরুণ প্রজন্ম এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত কুমিল্লা জেলা ও মহানগরীর নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, মসজিদের ইমাম-খতিব, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আরাফাতের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আলেম সমাজের দাবি উপেক্ষা করে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা জনমনে ক্ষোভ সৃষ্টি করবে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, “মাজলুম আলেমেদ্বীন মাওলানা নজরুল ইসলাম সালেহীর মুক্তি ও ন্যায়বিচারের দাবিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় দল-মত ও মাসলাক নির্বিশেষে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

কুমিল্লায় মাদরাসা শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ