ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওকে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলেল শুভেচ্ছা

 ফয়জুর রহমান , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখা।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতারা নবনিযুক্ত ইউএনওকে ফুল দিয়ে বরণ করেন এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সভাপতি মো. ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি কামরুল ইসলাম বিপ্লবী, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, দপ্তর সম্পাদক জাহিদ হাসান শান্ত এবং সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য দিল মোহাম্মদ চঞ্চলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের নেতারা উপজেলার উন্নয়ন, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তাঁরা স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

নবনিযুক্ত ইউএনও সাংবাদিকদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা এবং জনসেবার মান উন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওর সফলতা এবং ফুলপুর উপজেলার সার্বিক অগ্রগতি কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ফুলপুরে নবনিযুক্ত ইউএনওকে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলেল শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ