ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

ডেঙ্গু মশা নিধনে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাউজান চিকদাইরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

ওসমানীনগর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

৫জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি'র বৃক্ষরোপণ কর্মসূচি ও বিতরণ- অনুষ্ঠিত হয়।  ‎

সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা। 

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র‌্যালি পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।

 এডিস মশার বিস্তার রোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, ছাদ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তিনি বলেন, বৃষ্টির পানি বা অন্য কোনোভাবে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।             তাই কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে পানি জমে থাকার বিষয়টি প্রশাসনের নজরে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ডেঙ্গুমুক্ত গাইবান্ধা গড়ে তুলতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। র‌্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান ও বার্তা সম্বলিত ব্যানার বহন করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক অংশগ্রহণও অত্যন্ত জরুরি। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি হ্রাস করে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গাইবান্ধায় জেলা প্রশাসনের বর্ণাঢ্য র‌্যালি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ