ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া কৃষক, ৮ দিন কারাভোগের পর দুই কৃষকের জামিন, মামলা প্রত্যাহারের দাবি

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ , সম্পাদক সামিহা তাহসিন

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

তুরাগে ছয় রিকশাচালকের হাতে অটোরিকশার চাবি তুলে দিলেন হাজী চান মিয়া

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য  নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য  নারী গ্রেপ্তার

মো. আরফান আলী : ঠাকূরগাঁও সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ নার্গিস আক্তার (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চন্ডিপুর মৌলভীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার সঙ্গে দুই বছর বয়সী একটি দুগ্ধপোষ্য কন্যা সন্তান সাথে ছিল।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে চন্ডিপূর মৌলভীপাড়া গ্রামের বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম বাড়ীর পেছনের গেট দিয়ে পলায়ন করতে  গেলেও তার স্ত্রী নার্গিস আক্তারকে বাড়ীর উঠান থেকে আটক করা হয়।

পরে স্থানীয় লোকজন ও নারী পুলিশের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নার্গিস আক্তারের কাছ থেকে ৩০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় শনিবার ঠাকূরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় পলাতক স্বামী জাহাঙ্গীর আলমকেও আসামী করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত নার্গিস আক্তারকে আদালতের মাধ্যমে কারাগারে  পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাকিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আদালতের কাছে আসামিকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ