গোবিন্দগঞ্জে ৩ গাড়ির ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬
মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি গাড়ির থাকা ৬ যাত্রী আহত হলেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
আজ রবিবার (০৭ জুন, ২০২৬) ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ পৌর শহরের কোল্ড স্টোরেজের (আলু কোল্ড স্টোর) সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে কোল্ড স্টোরেজের সামনে ঢাকা অভিমুখী ও রংপুরগামী ‘আহসান এন্টারপ্রাইজ’ এবং ‘শাহ আলী’ পরিবহনের দুটি নাইট কোচ এবং একটি ফিড (পশুখাদ্য) বোঝাই ট্রাকের মধ্যে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গাড়িগুলোর একাংশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে অপসারণ করে। হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুটা সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল করছে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন