ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

নড়াইল ও মাগুরার দায়িত্ব পেলেন এমপি নিপুণ রায় চৌধুরী

মোঃ তুহিন মোল্লা :নড়াইল প্রতিনিধি ; সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীকে নড়াইল ও মাগুরা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দুই জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণে তিনি দায়িত্ব পালন করবেন।

জাতীয় সংসদ ভবনে শনিবার বিকেলে সরকারদলীয় সংসদ সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলের ৩৬ জন নারী সংসদ সদস্যকে বিরোধী দলের প্রতিনিধিত্ব করা ৭৯টি সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নড়াইল ও মাগুরা জেলার দায়িত্ব পান নিপুণ রায় চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিনিধিত্ব করা আসনগুলোর উন্নয়ন কার্যক্রম তদারকির ক্ষেত্রে বিএনপির নারী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিতে পারবেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক সমন্বয় এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে তাঁদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

দলীয় সূত্রের দাবি, নারী সংসদ সদস্যদের আরও সক্রিয় ও কার্যকরভাবে মাঠপর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত আসনগুলোর উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও তদারকি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর নড়াইল ও মাগুরার উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

নড়াইল ও মাগুরার দায়িত্ব পেলেন এমপি নিপুণ রায় চৌধুরী

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ