ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:- অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবীতে রাঙ্গামাটি'তে আগামী সোমবার(৮ জুন)২৬ খ্রিঃ বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা দিয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের মানুষের ন্যায্য প্রত্যাশা, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে এ শান্তিপূর্ণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ২৯৯ নং রাঙ্গামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারপূর্বক তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পুনর্বহালের দাবীতে এই  স্মারকলিপি প্রদান কর্মসূচীর ঘোষণা। 

কর্মসূচীর মূল দাবী হলো- অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে তাঁকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা। ঘোষিত কর্মসূচী অনুযায়ী, আগামীকাল সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের সময়  রাঙ্গামাটি জেলা প্রশাসক এর  কার্যালয়ের সম্মুখ  সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হবে। 

পরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক এই কর্মসূচীতে যোগ দেওয়ার জন্য আয়োজকরা রাঙ্গামাটি জেলার নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পূনর্বহালের দাবীতে রাঙ্গামাটিতে কর্মসূচীর ঘোষণা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ