ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

ওসমানীনগরে সংস্কার শেষ হয়নি এরইমধ্যে ক্ষতিগ্রস্ত   বুরুঙ্গা সড়ক

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ

গ্রিন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

পীরগঞ্জের টাঙ্গন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ে দুইজনকে এক বছরের কারাদণ্ড প্রদান।

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

মাদকের ভয়াল থাবা: ছেলের শাস্তি চেয়ে মায়ের আর্তি, বাঁশখালীতে যুবকের ৯ মাসের কারাদণ্ড

নবীগঞ্জের মেয়ে লন্ডনে ৪টি বই আত্নপ্রকাশে দেশ- বিদেশে গৌরবময় অর্জনে বাঙ্গালী বই প্রেমিদের মধ্যে আনন্দ উল্লাস

বাগাদীতে ছিনতাইকারী চক্রের সদস্য আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

বাগাদীতে ছিনতাইকারী চক্রের সদস্য আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ 

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের বাসিন্দা এসআই তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশি কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামানিকের বাড়িঘর ভাংচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামানিক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

সরজমিনে গিয়ে জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিকের সঙ্গে প্রতিবেশি মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।  এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী ও একই গ্রামের নুরুল ইসলাম সহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামানিকের বসতবাড়ির পাকা ঘর ও টিনের চালা ভেঙ্গে দেন। 

এ সময় বাঁধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়। এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এই ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে দাবি করেন। তবে এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামানিক বলেন, প্রায় ৫-৬ বছর পূর্বে প্রতিবেশি নীরেন্দ্রনাথ প্রামানিক ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার পৈত্রিক সম্পতি জবর দখল করে পাকা গোয়াল ঘর নির্মান করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে একাধিক বার উভয় পক্ষ আমিন নিয়ে এসে জমি মাপযোগ করে সীমানা নির্ধারনের কথা বলা হয়। কিন্তু নীরেন্দ্রনাথ ও তার ছেলে প্রভাষক বিধান চন্দ্র সে বিষয়ে কোন কর্ণপাত না করে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এ কারণে এলাকার লোকজনের সহায়তায় তিনি তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দকল মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেছেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ