ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

ওসমানীনগরে সংস্কার শেষ হয়নি এরইমধ্যে ক্ষতিগ্রস্ত   বুরুঙ্গা সড়ক

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ অনুষ্ঠিত সভায় পুরস্কার বিতরণ

গ্রিন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষরোপণ কর্মসূচি: পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

পীরগঞ্জের টাঙ্গন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন দায়ে দুইজনকে এক বছরের কারাদণ্ড প্রদান।

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

প্রভাষকের ঘর ভেঙ্গে জমি দখলের অভিযোগ

মাদকের ভয়াল থাবা: ছেলের শাস্তি চেয়ে মায়ের আর্তি, বাঁশখালীতে যুবকের ৯ মাসের কারাদণ্ড

নবীগঞ্জের মেয়ে লন্ডনে ৪টি বই আত্নপ্রকাশে দেশ- বিদেশে গৌরবময় অর্জনে বাঙ্গালী বই প্রেমিদের মধ্যে আনন্দ উল্লাস

বাগাদীতে ছিনতাইকারী চক্রের সদস্য আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

বাগাদীতে ছিনতাইকারী চক্রের সদস্য আটক, পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

ওসমানীনগরে সংস্কার শেষ হয়নি এরইমধ্যে ক্ষতিগ্রস্ত বুরুঙ্গা সড়ক

ওসমানীনগরে সংস্কার শেষ হয়নি এরইমধ্যে ক্ষতিগ্রস্ত   বুরুঙ্গা সড়ক

ওসমানীনগরে সংস্কার শেষ হয়নি এরইমধ্যে ক্ষতিগ্রস্ত   বুরুঙ্গা সড়ক

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার সংযোগ সড়কের সংস্কারকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল, কার্পেটিং উঠে যাওয়া এবং পাথর বেরিয়ে আসার অভিযোগ উঠেছে। প্রায় ৩ কিলোমিটার সড়কের এমন অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বুরুঙ্গা মোড় থেকে বাজার পর্যন্ত সড়কের একাধিক স্থানে কার্পেটিং ক্ষতিগ্রস্ত হয়ে পাথর ও সুরকি বেরিয়ে এসেছে। প্রথমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বুরুঙ্গা উচ্চ বিদ্যালয় এলাকায় ফাটল ও ক্ষয়ের চিহ্নও চোখে পড়ে। কয়েকটি স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা।

এছাড়া সড়কের বিভিন্ন অংশে দুই পাশের মাটি ভরাট অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজ এখনো চলমান থাকলেও এরই মধ্যে সড়কের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান খালিল আহমদ বলেন, কাজ শেষ হওয়ার আগেই ফাটল ও কার্পেটিং ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। তার দাবি, আগের তুলনায় রাস্তার প্রস্থও কমে গেছে, ফলে দুটি গাড়ির একসঙ্গে চলাচলে সমস্যা হচ্ছে।

ডাচ-বাংলা ব্যাংক বুরুঙ্গা এজেন্ট আউটলেটের পরিচালক সাব্বির আহমদ বলেন, জনগণ একটি টেকসই সড়ক প্রত্যাশা করেছিল। কিন্তু কাজ চলমান অবস্থাতেই বিভিন্ন স্থানে ত্রুটি দেখা দেওয়ায় মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী কামাল আহমদ, বাসিন্দা হেলাল মিয়া, নোমান আহমদ, সিএনজি নেতা মিজান আহমদ ও চালক সুরুজ আলীসহ অনেকেই অভিযোগ করেন, সড়কের কিছু অংশ আঁকাবাঁকা ও অসমান। বিপরীতমুখী দুটি গাড়ি পাশ দিতে হিমশিম খেতে হয়। এতে প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

অভিযোগের বিষয়ে ঠিকাদার বেলাল আহমদ বলেন, অনিয়মের অভিযোগ সঠিক নয়। একটি স্থানে সামান্য ফাটল দেখা দিলেও তা মেরামত করা হয়েছে। কাজ এখনো চলমান রয়েছে এবং চূড়ান্ত বিলও পরিশোধ করা হয়নি।

ওসমানীনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা হবে। কোথাও ত্রুটি পাওয়া গেলে ঠিকাদারকে তা সংশোধনের নির্দেশ দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সড়কটি যাতে মানসম্মতভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৮ জুন ২০২৬

ওসমানীনগরে সংস্কার শেষ হয়নি এরইমধ্যে ক্ষতিগ্রস্ত বুরুঙ্গা সড়ক

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ